চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব চ্যানেল, পোর্টালসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আদালত ভবন। ছবি : কালবেলা
চট্টগ্রামের আদালত ভবন। ছবি : কালবেলা

দৈনিক যুগান্তরের চট্টগ্রাম স্টাফ রিপোর্টার এম এ কাউসারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে একটি ইউটিউব চ্যানেল ও ৩টি অনলাইন পোর্টালের ৯ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সাংবাদিক কাউসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো শাখাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, দেশইনফো২৪.কম এর প্রকাশক ও সম্পাদক অতুল দাস, সহসম্পাদক সাইদুল আরেফিন, বার্তা সম্পাদক সাঈফ আজমল, প্রতিবেদক ফাইজুল আলম সিরাজ, অপরাজিত বাংলা২৪.কম এর সম্পাদক ও প্রকাশক সাইদুল ইসলাম সবুজ, সহসম্পাদক আব্দুল কাদের সুজন ও বার্তা সম্পাদক তাজুল ইসলাম। মামলায় ‘হিউমিনিটি’ নামক একটি ইউটিউব চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিন খবর নামক একটি অনলাইন পোর্টালকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান বলেন, সংবাদ প্রকাশের জেরে কয়েকটি অনিবন্ধিত পোর্টালে সাংবাদিক এমএ কাউসার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। জড়িতদের বিরুদ্ধে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯, ৩৩ ও ৩৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্র জানায়, গত ৩১ মার্চ দৈনিক যুগান্তর পত্রিকায় ‘চসিক নারী কাউন্সিলরের দাপট : ব্যক্তির প্লট মসজিদের নামে দখলের পাঁয়তারা’ এবং ২ এপ্রিল ‘ওসি-ডিসিকে নিয়ে কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতার গালাগাল’ শীর্ষক সংবাদ প্রকাশের জেরে রিপোর্টার এমএ কাউসারের ওপর ক্ষুব্ধ হয় চসিক নারী কাউন্সিলর হুরে আরা বেগম এবং তার ছোট ভাই রাশেদ হায়দার সোহেল।

এর পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ ‘হিউমিনিটি’ নামক একটি ইউটিউব চ্যানেল খুলে সংশ্লিষ্টরা। সেই চ্যানেলে সাংবাদিক কাউসারের ছবি ব্যবহার করে একটি অডিও রেকর্ড প্রচার করা হয়। অডিওটি রাশেদ হায়দার সোহেল এবং মিজানুর রহমান নামে এক ব্যক্তির কথোপকথন হলেও প্রচারিত রেকর্ডে সাংবাদিক কাউসারের বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কাউসারের ফেসবুকে ব্যবহৃত প্রোফাইল পিকচার এবং স্ত্রী-সন্তানের ছবি সংগ্রহ করে অপরাজিত বাংলা২৪.কম, দেশ ইনফো ২৪.কম ও বাংলাদেশ প্রতিদিন খবর.কম নামক পোর্টালে মানহানিকর মিথ্যা, বানোয়াট, আপত্তিকর ও মনগড়া তথ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X