মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণে এলেও নেভেনি সুন্দরবনের আগুন

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নেভেনি। বনের যে অংশে আগুন লেগেছিল, সেসব স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। মাঝেমধ্যে কোথাও অল্পস্বল্প আগুন জ্বলতে দেখা গেছে। তবে যেখানে আগুন বা ধোঁয়া দেখা দিচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে।

তৃতীয় দিনের মতো সোমবার (৬ মে) সকাল ৭টা থেকে আগুন নিয়ন্ত্রণে শুরু করে বন বিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আর এ কাজে তাদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘রোববার (৫ মে) দিনগত রাত ১টা পর্যন্ত এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করেছে বন বিভাগ। ফলে এখন আর কোথাও তেমন একটা আগুন দেখা যাচ্ছে না। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রিত আগুন পুরোপুরি নেভাতে সকাল থেকে বন বিভাগকে সহায়তা করছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

তিনি আরও বলেন, ‘আগামী দুই দিন ধরে এ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোনো কারণ নেই। কেননা আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হচ্ছে। আর আগুনের অস্তিত্ব তেমন একটা নেই, কিছু কিছু জায়গায় ধোঁয়া রয়েছে।

এদিকে রোববার রাতে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানিয়েছেন, বনে লাগা আগুন নেভাতে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং ড্রোন দিয়ে মনিটরিং করা হচ্ছে। আগুনে ৫ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন যেন পুনরায় জ্বলে উঠতে না পারে এ জন্য আরও তিন দিন নেভানোর কাজ চলবে। বনের সার্বিক অবস্থা মনিটরিং করা হচ্ছে ড্রোন ব্যবহার করে। আগুন লাগার ঘটনায় মঙ্গলবার (৭ মে) থানায় সাধারণ ডায়েরি করা হবে।

তিনি আরও বলেন, আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণ ও পরবর্তীতে করণীয় নির্ধারণে সাত সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। খুলনার বন সংরক্ষক মিহির কুমার দোর নেতৃত্বে গঠিত টিম ১০ দিনের মধ্যে প্রতিবেদন প্রদান করবে।

উল্লেখ্য, গত ৪ মে বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়িসংলগ্ন গহিন বনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ। তবে তা উদ্ঘাটনে কাজ করছে বন বিভাগের তদন্ত কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১০

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১২

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৩

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৪

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৫

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৬

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

১৭

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

১৮

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১৯

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

২০
X