মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ভোট দিলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল

কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চেয়ারম্যান প্রার্থী আ স ম কামরুল ইসলাম। ছবি : কালবেলা
কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চেয়ারম্যান প্রার্থী আ স ম কামরুল ইসলাম। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ স ম কামরুল ইসলাম ভোট দিয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

আ স ম কামরুল ইসলাম কুলাউড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

ভোট দেওয়ার পর কামরুল ইসলাম বলেন, আমি চতুর্থবারের মতো কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। এর আগেও কুলাউড়াবাসী আমাকে কাপ‌-পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। একটি স্মার্ট ও আধুনিক উপজেলা গড়তে আবারও আমাকে নির্বাচিত করবেন। আমার বড় ভাই প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার, তিনি এ উপজেলায় অনেক কাজ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দলের সংসদ সদস্য এ আসনে আছেন।

কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মাওলানা ফজলুল হক খান শাহেদ (দোয়াত-কলম), উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম (কাপ-পিরিচ), উপজেলা আ.লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল হাসান (মোটরসাইকেল)।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ বলেন, মৌলভীবাজারের ৩টি উপজেলা কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। ৩টি উপজেলার ২১৬টি কেন্দ্র রয়েছে।

তিনি বলেন কুলাউড়া উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৪৮ জন, জুড়ীতে ১ লাখ ১৭ হাজার ৭৫৫ জন ও বড়লেখায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৬৫ জন। পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাবকে আইনশৃঙ্খলার কাজে মাঠে মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১১

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৩

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৪

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৫

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৬

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৭

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৮

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৯

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

২০
X