কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৫:৩৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের কাজিপুরে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কারিগরি শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে এ বিষয়ে কাজিপুর থানায় এক‌টি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই।

অভিযুক্তের নাম- আব্দুর রশিদ। তিনি প্রতিবেশী তফিজ উদ্দিনের ছেলে। তিনি ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যান মেয়ে। বাবাকে সুস্থ করতে চিকিৎসার পাশাপাশি সেবা করতে থাকেন তিনি।

বাবার বাড়িতে যাওয়ার পর থেকেই প্রতিবেশী আব্দুর রশিদ আসা-যাওয়া শুরু করেন। বিভিন্ন সময়, বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর বাড়িতে যান তিনি। এরই মাঝে একদিন তার বাবা ওষুধ আনতে বাজারে গেলে, ওঁৎ পেতে থাকা রশিদ তাদের বাড়িতে ঢুকে পড়েন। ভুক্তভোগী তখন বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। সে সময় তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন রশিদ এবং মোবাইল ফোনে তা ভি‌ডিও ধারণ করে রাখেন।

সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করতে থাকে আব্দুর রশিদ। আর গোপন ভি‌ডিওর ভয় দেখিয়ে একের পর এক ধর্ষণ করতে থাকে ভুক্তভোগীকে।

একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে তার অভিভাবকরা এলাকার মুরুব্বিদের জানিয়েও বিচার না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোন নম্বরে বারবার কল করলেও ফোন রিসিভ হয়নি।

ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে পাপ যে করেছে তার শাস্তি হবে। আমিও চাই এ ঘটনার সঠিক বিচার হোক।

কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X