নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৮:৫০ এএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

জামাইয়ের সঙ্গে বাড়ি ফেরা হলো না শাশুড়ির

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ‍্যে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম চন্দনা রানী (৫৫)। তিনি জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (২৭ মে) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান। এর আগে এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার মিঠাপুর নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নিহত চন্দনা রানী তার জামাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বদলগাছীর গোবরচাঁপা-আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ঘটনাস্থলে পৌঁছালে ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চন্দনা রানী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন চালক এবং ট্রাক আটক রেখে পুলিশে খবর দেয়। পুলিশের এসআই নীহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১০

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১১

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১২

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৩

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৪

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৫

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৬

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৭

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৮

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৯

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

২০
X