ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মাছ শিকারের দারুণ কৌশল দারকি

দারকি। ছবি : কালবেলা
দারকি। ছবি : কালবেলা

প্রথমে বাগান থেকে কাটা হয় শক্ত বাঁশ। তারপর ভালোভাবে কেটে খন্ড খণ্ড টুকরো করা হয়। টুকরোগুলোকে আবার ধারালো দা দিয়ে কাটা হয়। পরে আবার ছোট ছোট টুকরোগুলোকে চাহিদা অনুযায়ী বিভিন্ন আকার দেওয়া হয়।

এক পর্যায়ে সবাই মিলে বসে পড়েন বাঁশের শলা নিয়ে। কেউ বাঁশের শলাকা তৈরিতে ব্যস্ত, কেউ আবার তা বুনন করতে ব্যস্ত। নিপুঁন হাতে সুতোর গাথুঁনীতে ফুঁটে ওঠে আবহমান গ্রাম বাংলার খাল-বিল, নদী-নালায় মাছ ধরার জন্য তৈরি বাঁশের শলাকা।

বাঁশের ওই শলা দিয়ে তৈরি করা হয় এক প্রকার বিশেষ যন্ত্র বা চাঁই। স্থানীয় ভাষায় একে দারকি বলা হয়ে থাকে। দেশের বিভিন্ন এলাকায় এটি ভিন্ন ভিন্ন নামেও পরিচিতি রয়েছে।

গ্রামাঞ্চলে বাঁশের শলা দিয়ে বিভিন্ন ধরনের চাঁই তৈরি করা হয়। এতে থাকে বিভিন্ন আকৃতির খোপ। এতে মাছ ঢোকানোর কৌশল আছে, কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। গ্রামাঞ্চলে বর্ষাকালে বন্যার সময় লোকজন মাছ ধরার ফাঁদ পাতেন। সেই ফাঁদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দারকি।

দারকি তৈরির এমন কর্মযজ্ঞের দেখা মিলবে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরের দরিয়াবাদ ও মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামে। এসব গ্রামের তিন শতাধিক পরিবারের জীবন জীবিকার এক মাত্র ভরসা দারকি বুনন ও বিক্রির ওপর। গ্রামের সব বয়সের মানুষ সারাদিন দারকি তৈরিতে ব্যস্ত সময় কাটায়। ফলে গ্রাম দুটি দারকি গ্রাম নামে পরিচিত লাভ করেছে।

সেখানকার প্রায় প্রতিটি বাড়ি যেন দারকি তৈরির কারখানা। আর এই দারকি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। যদিও আধুনিক মাছ শিকারের বিভিন্ন যন্ত্র আবিষ্কারের কারণে বর্তমানে শিল্পটি নানা সমস্যা জর্জরিত। একদিকে পুঁজি সংকট অন্যদিকে বৃদ্ধি পেয়েছে চায়না রিং জালের ব্যবহার। ফলে এ শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে।

এদিকে চায়না রিং জালের ব্যবহার রোধসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, দারকি তৈরির কারিগরদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

মাছ ও বাঙালি একে অন্যের পরিপূরক। মাছ নিয়ে বাঙালির মনের কোণে আছে তীব্র আবেগ ও ভালোবাসা। তাই তো বলা হয় মাছে-ভাতে বাঙালি। তাই মাছ শিকারও যেন বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামাঞ্চলে মৌসুমি জলাশয় বা বিলে নানা সরঞ্জাম দিয়ে মাছধরা একটি সুপরিচিত দৃশ্য। বাংলাদেশে মাছধরার চিরায়ত দৃশ্যগুলো মধ্যে অন্যতম দারকি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X