শাহীন আলম, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ভাঙা কালভার্টে কাঠের পাটাতন, ঝুঁকি নিয়ে চলাচল

ভাঙা কালভার্টের ওপর কাঠের পাটাতন বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল। ছবি : কালবেলা
ভাঙা কালভার্টের ওপর কাঠের পাটাতন বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে একটি ভাঙা কালভার্টের ওপর কাঠের পাটাতন বিছিয়ে তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। গত ১০ বছর ধরে চলছে এমন অবস্থা। এতে বিপাকে পড়েছেন এই পথে চলাচলকারীরা। পরে এলাকাবাসীরা কাঠের পাটাতন বিছিয়ে দেয় ভাঙা কালভার্টের ওপর। কালভার্টটি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে।

সরেজমিনে দেখা গেছে, গোপালনগর মাস্টার বাড়ির সামনে খালের ওপর ভাঙা এ কালভার্টের মাঝের অংশ ধসে নিচে পড়ে গেছে। দীর্ঘদিন মেরামত না করায় ভেঙে পড়েছে দুই পাশের রেলিংও। এ ছাড়া শেওলা জমে কালভার্টের আস্তরের অংশও ঢেকে গেছে। এ অবস্থাতেই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও রিকশাসহ অন্যান্য যানবাহন। এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন তারা। সিএনজিচালিত অটোরিকশা ও ভারী যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. এমদাদুল হক সরকার বলেন, ১৯৯৩/৯৪ সালের দিকে কালভার্টটি নির্মাণ করা হয়। এরপর গত ১০ বছর আগে কালভার্ট ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ ঘোষণার পর স্থানীয়রা এটির ওপর কাঠের পাটাতন বিছিয়ে দেয়। এ কালভার্টের ওপর দিয়ে একটি কমিউনিটি ক্লিনিকের রোগী ও একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নিয়মিত যাতায়াত করছে। এটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার বলেন, বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এ কালভার্ট দিয়ে পারাপার হচ্ছে মানুষ। যে কোনো সময় কালভার্টের কাঠের পাটাতন ধসে যেতে পারে। এটি ভেঙে নতুন করে নিমার্ণের স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি কয়েক মাসের মধ্যে এটির কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X