লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অনিয়মের অভিযোগ করায় কৃষককে আ.লীগ নেতার হুমকি

৭নং পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। ছবি : সংগৃহীত
৭নং পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় রাবার ড্যাম পরিচালনা পরিষদের অনিয়ম নিয়ে অভিযোগ করায় এক কৃষককে হুমকি দিয়েছেন আ.লীগ নেতা ও ড্যাম পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৪৪ ধারায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ ফারুক।

জাহাঙ্গীর হোসেন মানিক পুটিবিলা ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ৭নং পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

জানা গেছে, লোহাগাড়ার সড়াইয়া খালের রাবার ড্যামের আওতাভুক্ত জমিগুলোতে পানি দেওয়ার জন্য কানি প্রতি ৩ হাজার টাকা দিতে হয় কৃষককে। অথচ সরকারি হিসেবে ৫শ দেওয়ার নিয়ম রয়েছে। ড্যাম কর্তৃপক্ষের এসব অনিয়ম দুর্নীতির কথা কৃষক নেতা মোহাম্মদ ফারুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকদের জানান।

এ ঘটনা নিয়ে ২১ মে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ করা হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এতে ফারুকের ওপর ক্ষিপ্ত হন জাহাঙ্গীর হোসেন মানিক।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ২০ মে মোহাম্মদ ফারুককে সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক পুটিবিলা জোর পুকুর এলাকায় পেয়ে মানুষের সামনে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় তিনি রাবার ড্যাম নিয়ে বেশি ঘাটাঘাটি করলে মানিক তার লালিতপালিত কিশোর গ্যাং দিয়ে তাকে গায়েব করে ফেলবেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুটিবিলার একাধিক ব্যক্তি জানান, এলাকায় চেয়ারম্যান জাহাঙ্গীরের সৃষ্ট একটি বিশাল কিশোর গ্যাং রয়েছে। যার কারণে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X