সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাটার ভ্যাট বাকি থাকায় ক্রেতার ইট জব্দ

জব্দকৃত ইট। ছবি : কালবেলা
জব্দকৃত ইট। ছবি : কালবেলা

সাতক্ষীরা সদরের একটি ইটভাটার মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধ না থাকায় সাধারণ এক ক্রেতার ক্রয় করা দুই ট্রলি (২ হাজার) ইট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সাতক্ষীরা সার্কেল।

শনিবার (১৫ জুন) বিকেলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার রাশিদুল হাসান ইকবালের নেতৃত্বে কাস্টমস কর্মকর্তারা সদরের বাবুলিয়া বাজার থেকে এসব ইট জব্দ করেন।

ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সাধারণ ক্রেতার ক্রয় করা ইট জব্দ করায় কাস্টমসের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

কর পরিশোধ না করা ওই ইটভাটাটি সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের শেখ শহিদের মালিকানাধীন মেসার্স নিবরাজ ব্রিকস্।

ভুক্তভোগী সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার আবু ওয়ালিদ জানান, আমরা ২০২২ সালে নগদ টাকা দিয়ে মেসার্স নিবরাজ ব্রিকস্ থেকে ইট ক্রয় করে আমাদের মামার বাড়ি আবাদের হাটের শিয়ালডাঙ্গা এলাকায় দুই বছরের মতো রেখেছিলাম। আজ বিকেলে মামার বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে দুটি ট্রলিতে (২ হাজার) ইট নিয়ে রওনা হয়েছিলাম। পথিমধ্যে বাবুলিয়া বাজার এলাকায় কাস্টমস কর্মকর্তা আমার ওই ইটগুলো আটক করে। আমাদের কাছে থাকা ভাটার রশিদ দেখিয়েছি। কিন্তু তার পরেও আমাদের কথা তারা না শুনে ইটগুলো আটক করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, কাস্টমস কর্মকর্তাদের দাবি আমাদের ভ্যাট পরিশোধ হয়নি। কিন্তু আমরা তো সবকিছুই পরিশোধ করে ইট ক্রয় করেছি। আমাদের কাছে মেমো আছে কিন্তু তাও তারা কোনো কথা শুনতে চায়নি।

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোনেস মিলন বলেন, জীবনে প্রথম বার দেখলাম বিক্রেতার কাছে পাওনা টাকার জন্য ক্রেতার পণ্য জব্দ হয়। কাস্টমস কর্মকর্তাদের এটা কী ধরনের হয়রানি এটি আমার বধোগম্য নয়।

ক্রেতার ইটসহ পরিবহন কেন জব্দ করা হলো এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার মাজহারুল মেজবাহ বলেন, ক্রেতার ইট জব্দ করা হয়েছে এটি লিখেন না। আপনার লেখেন ভ্যাট পরিশোধ না করায় ইটভাটা মালিকের পরিবহন জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১০

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১১

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১২

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৩

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৫

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৬

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৭

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১৮

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৯

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

২০
X