আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলা, আরেক সাংবাদিক গ্রেপ্তার

আহত সাংবাদিক বিশ্বজিৎ পাল। ছবি : কালবেলা
আহত সাংবাদিক বিশ্বজিৎ পাল। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ জুন) দুপুর ১২টার দিকে আখাউড়া চেকপোস্টের নো—ম্যান্স ল্যান্ডে মারধরের এ ঘটনা ঘটে।

আহত বিশ্বজিৎ পাল বাবুকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি বাদী হয়ে মহিউদ্দিন মিশুকে আসামি করে বিকেলে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

বিশ্বজিৎ পাল বাবু আখাউড়া পৌরশহরের রাধানগর বাসিন্দা। অভিযুক্ত মহিউদ্দিন মিশুর উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগরে বসবাস করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। ঘটনার সময় চেকপোস্টের নো—ম্যান্সল্যান্ড এলাকায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়ে গালাগাল করতে থাকেন মিশু। একপর্যায়ে বিশ্বজিৎ ঘটনাস্থল ত্যাগ করতে উদ্যত হলে মহিউদ্দিন মিশু পেছন থেকে এসে তাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে ধারালো বস্তু দিয়ে বিশ্বজিৎ পালের গলায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে সেখান থেকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ক্ষতস্থানে দুটি সেলাই দেওয়া হয়।

ঘটনার পরপর সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহিউদ্দিন মিশুকে আটক করে আখাউড়া থানায় নিয়ে আসে। পরে মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, বিশ্বজিৎ পাল বাদী হয়ে মহিউদ্দিন মিশুর নামে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (২৪ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X