কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

মোহাম্মাদপুরে এলাকায় যৌথবাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
মোহাম্মাদপুরে এলাকায় যৌথবাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।

তিনি বলেন, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিলেন, তারা এমনভাবে এসেছিলেন যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নন।

ভুক্তভোগী আবু বকর বলেন, তারা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনো কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নেয়।

তিনি জানান, পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X