কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-আন্দোলনে হত্যার অভিযোগে সাভারে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার সেলিম মন্ডল। ছবি : কালবেলা
গ্রেপ্তার সেলিম মন্ডল। ছবি : কালবেলা

ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সাভার নবীনগরের র‌্যাব-৪, সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে ঢাকার মিরপুর-৬ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম মন্ডল সাভারের আকরান এলাকার বাসিন্দা। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

র‍্যাব জানায়, গত আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেলিম মন্ডল। এতে সাভারের বিভিন্ন জায়গায় বেশ কয়েক জন নিহত হন। এসব ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে সাভার থানায় একাধিক মামলা করেন। এসব মামলার পরিপ্রেক্ষিতে গত বেশ কিছুদিন আসামি সেলিম মন্ডল ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন।

তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে প্রভাব বিস্তার করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছে বলে স্বীকার করেন গ্রেপ্তার সেলিম মন্ডল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X