বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে যৌথবাহিনীর সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আসামি সহস্রাধিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) ডিএমপির কাফরুল ও ভাষানটেক থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে। এই দুই মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছিল। তাদের আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলায় অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

একই ধারায় কাফরুল থানায় আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী গোলাম মুস্তফা। তিনি জানান, এই মামলায় ৪৫০ থেকে ৫০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার মিরপুর-১৪ তে কারখানা বন্ধকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই পোশাক শ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। সংঘর্ষ চলাকালে শ্রমিকদের একটি অংশ পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেন। সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X