কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

বাসে একা পেয়ে নারীকে ধর্ষণ, চালক-হেলপার কারাগারে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রামে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগে চালক ও সহকারীকে (হেলপার) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৬ সেপ্টেম্বর রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বাসে একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বামী।

অভিযুক্তরা হলেন- বাসচালক আজাদ খান (২৩) ও তার সহকারী সাহেদুল ইসলাম (১৯)। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী মামলা করলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর বয়স ১৯ বছর। তার স্বামী পেশায় একজন পোশাক শ্রমিক।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা জানান, গত ৬ সেপ্টেম্বর রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরার জন্য পটিয়া মনসা বাসস্ট্যান্ড থেকে একটি বাসে ওঠেন ওই নারী। এ সময় তাকে বহনকারী বাসটি নগরের কর্ণফুলী থানার চারপাথরঘাটা শাহ আমানত সেতু টোল প্লাজার কাছে পৌঁছালে চালক ও তার সহকারী ওই নারীকে ধর্ষণ করেন। ওই সময় বাসে ওই নারী একা ছিলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে পটিয়া শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মামলা করলে পুলিশ অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। এতে বাসের চালক ও তার সহকারীকে আসামি করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X