নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:১৫ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

বিক্ষোভ করেন ছাত্রীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ করেন ছাত্রীরা। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলে ছাত্রীদের কক্ষ তল্লাশিতে পুরুষ স্টাফের অংশগ্রহণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, কোনো পূর্ব ঘোষণা বা সতর্কতা ছাড়াই নারী স্টাফদের পাশাপাশি একাধিক পুরুষ স্টাফও হলে প্রবেশ করে এবং ছাত্রীদের কক্ষ তল্লাশি চালায়। এতে ছাত্রীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হলে অবস্থানরত একাধিক ছাত্রী জানিয়েছেন, ঘটনার সময় তারা চরম অপ্রস্তুত অবস্থায় ছিলেন। এক ছাত্রী বলেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। ওড়না পরার সুযোগও পাইনি। এটি খুবই লজ্জাজনক ও ভীতিকর অভিজ্ঞতা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রী জানান, আমি তখন ঘুমিয়ে ছিলাম। কোনো রকম নক না করেই ম্যাডাম ও দুজন পুরুষ স্টাফ আমাদের রুমে ঢুকে পড়ে। এটা কতটা যুক্তিযুক্ত?

অন্য এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তল্লাশির সময় শুধু ম্যাডাম নয়, ডাইনিংয়ের মামা, অফিসের ছেলেরা এমনকি কয়েকজন স্যারও রুমে ঢুকে পড়েন। আমি ব্যক্তিগতভাবে পর্দা মেনে চলার চেষ্টা করি। এটা একেবারেই অসভ্য আচরণ।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X