মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী

সাদমান শাহরিয়ার, রাবী আহমেদ ও শাহ সাকিব সোবহান। ছবি : সংগৃহীত
সাদমান শাহরিয়ার, রাবী আহমেদ ও শাহ সাকিব সোবহান। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র নির্মাণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া সরকারি অনুদান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়।

তাদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘একটি সিনেমার জন্য’ ও ‘হু হ্যাজ মেড আস ফ্লাই?’-কে নির্বাচিত করা হয়েছে সরকারি অনুদানের তালিকায়।

সরকারি অনুদানপ্রাপ্ত ২০টি স্বল্পদৈর্ঘ্য এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেওয়া এ দুটি চলচ্চিত্রের প্রতিটিই পাচ্ছে ২০ লাখ টাকা করে, মোট ৪০ লাখ টাকার সরকারি অনুদান।

‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। এই চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন একই ব্যাচের রাবী আহমেদ। অন্যদিকে, ‘হু হ্যাজ মেড আস ফ্লাই?’ চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।

এ প্রসঙ্গে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে যেতে পারব।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মো. নিসতার জাহান কবির বলেন, একজন শিক্ষক হিসেবে আমি খুব খুশি। ওদের অভিনন্দন জানিয়েছি। কয়েক মাস ধরে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করেছি, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করেছি।

তিনি বলেন, আমাদের স্টুডেন্টদের কাজ বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডেড হয়েছে। সর্বশেষ তিনজন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছে। আমার আনন্দটা বলে বোঝাতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X