ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসের পুকুরে ভেসে উঠল ইবি শিক্ষার্থীর মরদেহ

সাজিদ আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
সাজিদ আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মৃতদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার (১৭) জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি তোলা হয়।

এর আগে দুপুরের দিকে পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখে সন্দেহ করে পুকুর সংলগ্ন দোকানি আকমল। পরে বিকেলের দিকে মাথা ভেসে ওঠার বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা সেখানে ভিড় জমান।

ওই শিক্ষার্থীরা নাম সাজিদ আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন বলে জানা গেছে।

পুকুর থেকে তোলার পর তার বন্ধুরা মৃতদেহটির পরিচয় শনাক্ত করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ বলেন, পালস পাওয়া যায়নি। পরে মৃতদেহটিকে কুষ্টিয়া শহরে রেফার করেন তিনি।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি মেডিকেল অফিসার ডাক্তার সুতাপা রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুকুর পাড়ে অবস্থিত দোকানি আকমল বলেন, আমি দুপুরের দিকে দেখি কেমন একটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছিল প্যান্ট ভেসে আছে। পরে আসরের দিকে দেখি মাথা ভেসে উঠেছে। তখন বিষয়টি জানাজানি হয়।

ইবি থানার ওসি মেহেদী হাসান কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফোন পেয়ে জরুরি অফিসার ফোর্স এখানে যায়। সেখানে লাশটাকে পুকুরের প্রায় মাঝামাঝি ভাসতে দেখা যায়। উদ্ধারের পর মারা গেছে না বেঁচে আছে এইটা নিশ্চিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করা হয়। কর্তব্যরত ডাক্তার পরে লাশটিকে কুষ্টিয়ায় রেফার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X