মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত

কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ঢাকার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের কমনওয়েলথ অ্যালামনাইরা একত্রিত হন।

আলোচনায় মূলত উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে মতবিনিময় হয়। যেখানে বক্তা ও অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও সাফল্যের গল্প তুলে ধরেন। বক্তারা উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং দেশের তরুণ ও পেশাজীবীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে কমনওয়েলথ স্কলাররা ব্যবসা, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিজেদের সাফল্যের গল্প শেয়ার করেন এবং সহযোগিতার আহ্বান জানান। তারা যুক্তরাজ্যের বৃত্তির মাধ্যমে পরিবর্তন-সৃষ্টিকারী ব্যক্তিত্ব গড়ে তোলার সহায়তার কথাও উল্লেখ করেন।

এ উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়—যাতে যুক্তরাজ্যে শিক্ষাপ্রাপ্ত পরিবর্তন-সৃষ্টিকারীরা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

তিনি বলেন, শুধু এ বছরেই আমরা গত মাসে প্রি-ডিপার্চার ব্রিফিং-এ নতুন ২৭ জন কমনওয়েলথ স্কলারকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। তাদের এনার্জি, প্রতিভা ও উচ্চাকাঙ্ক্ষা আমাদের মনে করিয়ে দিয়েছে কেন আমরা এ কাজ করি। আর আজ, বিভিন্ন খাত, অভিজ্ঞতা ও প্রজন্মের এত অ্যালামনাইকে এক সঙ্গে দেখে আমরা নিশ্চিত হতে পারছি—এ বৃত্তিগুলো ব্যক্তিগত জীবন এবং আমাদের সমাজে কত গভীর ও স্থায়ী প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, আপনারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এক সেতুবন্ধন, যারা কৌতূহল, সম্মান ও সহযোগিতার অভিন্ন মূল্যবোধ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করি, আপনারা এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করবেন—যোগাযোগ করবেন, খোলামেলা মত বিনিময় করবেন এবং একসাথে কাজ করার নতুন উপায় খুঁজে বের করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ ও উদ্যোক্তা মোহাম্মদ আব্বাস উদ্দিন, স্বাধীন অভিবাসন গবেষক ইশরার হাবিব, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমার্কার ডিসকভারি-তে বিশেষজ্ঞ গবেষক ও শিক্ষাবিদ ড. অভিষেক কুমার ঘোষ, স্বাস্থ্য গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, জেন্ডার ও উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইশরাত জাহান খান (বর্ষা), মানসিক স্বাস্থ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকেন্দ্রিক জনস্বাস্থ্য গবেষক ড. এম. তাসদিক হাসান, ব্র্যাক জেপিজিএসপিএইচ-এর জনস্বাস্থ্য পেশাজীবী নাজিয়া ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. এম. শফিক-উর-রহমানসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X