রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে : রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে। কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন, তারা এর ফলও ভোগ করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, পরীক্ষায় আমরা নতুন পদ্ধতি চালু করেছি। এখানে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতির ভিত্তিতে কিছুই হয় না। কোনো সুপারিশে মৌখিক পরীক্ষা গ্রহণের সুযোগ নেই।

রাবি নির্বাচন প্রসঙ্গে উপাচার্য বলেন, রুয়া নির্বাচন কমিশন কোনোভাবেই পক্ষপাতমূলক আচরণ করেননি। যারা অংশ নিয়েছেন তারা স্বেচ্ছায় অংশ নিয়েছেন, যারা আসেননি তাদের অনুপস্থিতি পক্ষপাতিত্বের কারণে নয়, অন্য কোনো কারণে। এই নির্বাচন সংবিধান মেনেই সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের অশালীন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে সবাই মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছে। কিন্তু দায়িত্বশীলতার জায়গায় শিক্ষার্থীরা যে প্রতিচ্ছবি দেখানোর কথা, তা অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে অশ্লীল ও হীন ভাষা ব্যবহার করা সত্যিই লজ্জার। নারী-পুরুষ বিভেদ সৃষ্টিকারী এ ধরনের মন্তব্য শুধু তাদের নিজেদেরকেই ছোট করছে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান ও জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১০

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১১

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১২

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৩

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৪

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৫

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৬

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৭

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৮

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৯

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

২০
X