চবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে পোস্টার-লিফলেট জমা দিলেই মিলছে কলম

চবিতে পোস্টার বা লিফলেট জমা দিয়ে পরিবেশবান্ধব কলম নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চবিতে পোস্টার বা লিফলেট জমা দিয়ে পরিবেশবান্ধব কলম নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার পর ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রীন ক্যাম্পাস’। শিক্ষার্থীরা মাত্র ৪০টি পোস্টার বা লিফলেট জমা দিলেই পাচ্ছেন একটি পরিবেশবান্ধব কলম।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও শহীদ মিনারে দুটি বুথে পোস্টার ও লিফলেট সংগ্রহ কার্যক্রম শুরু করে সংগঠনটি। প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ তিনটি করে কলম সংগ্রহ করতে পারবেন।

ক্যাম্পাস পরিষ্কার রাখতে এমন উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, নির্বাচনের পর প্রচারণামূলক পোস্টার ও লিফলেটে ক্যাম্পাস নোংরা হয়ে যায়। এ উদ্যোগ পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করবে।

আওয়ার গ্রীন ক্যাম্পাসের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা কলি বলেন, নির্বাচনের পর প্রচুর লিফলেট জমা হয়েছে। এগুলো অব্যবহৃত অবস্থায় থাকলে আবর্জনার স্তূপে পরিণত হবে। তাই আমরা ৪০টি লিফলেটের বিনিময়ে একটি করে ইকোফ্রেন্ডলি কলম দিচ্ছি। এ কলমগুলো ব্যবহারের পর ফেলে দিলে তা থেকে নতুন গাছ জন্ম নেবে।

তিনি আরও বলেন, আমরা সব পোস্টার সংগ্রহ করে একসঙ্গে করছি এবং পরবর্তীতে সেগুলো রিসাইকেল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X