রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির অনুমোদন পেল বেরোবি ছাত্র সংসদ

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : কালবেলা গ্রাফিক্স
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : কালবেলা গ্রাফিক্স

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইন অনুমোদিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের স্বাক্ষরের মাধ্যমে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে রাষ্ট্রপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন অনুমোদন করেছেন। আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে কোনো বাধা নেই।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের দাবি, আইন অনুমোদনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা থাকল না। এর মাধ্যমে বেরোবিতে গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হবে।

বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন না থাকায় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আইন প্রণয়ন, রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন আসছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে গত ১৭ আগস্ট প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে ১০ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। টানা ৩ দিনের অনশনের পর ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X