রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গণপিটুনিতে নিহত প্রদীপের ছেলে দুলাল পেল চাকরি

দুলালের হাতে নিয়োগপত্র তুলে দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম। ছবি : কালবেলা
দুলালের হাতে নিয়োগপত্র তুলে দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিঠাপুকুর উপজেলার বাসিন্দা ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল কুমারকে গ্রাম পুলিশের চাকরি দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কার্যালয়ে ডেকে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম।

ইউএনও নাজমুল আলম কালবেলাকে বলেন, নিহত ভ্যানচালক প্রদীপ দাসের ছেলেকে গ্রাম পুলিশের মহল্লাদার হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি তিনি এখন তার হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং সততার সঙ্গে ইউনিয়নের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। যাতে তার বাবার মতো এমন ঘটনার শিকার আর কেউ না হয়।

নিয়োগপত্র পাওয়ায় দুলাল কুমার অত্যন্ত খুশি। মোবাইল ফোনে কল দিলে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি কালবেলাকে বলেন, আজ চাকরি পেয়ে আনন্দ লাগছে। এখন মনে হচ্ছে সংসারটা চলবে। ইউএনও আমাকে ডেকে আমার হাতে চাকরির যোগদানপত্র দিয়েছে।

তিনি আরও বলেন, চাকরি শুরু করে মা এবং দুই ভাইবোনের পড়াশোনা ও ভরণপোষণ করব। সংসারের অভাব একেবারে না কমলেও ধীরে ধীরে কমবে বলে আশা করি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রুপলাল রবিদাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন। প্রদীপ সম্পর্কে রুপলাল রবিদাসের ভাগনির জামাই ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X