কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার বসছেন গণশিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) আলোচনায় বসছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আন্দোলনরত ছয়টি সংগঠনের মোর্চার আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। আলোচনার চূড়ান্ত সময় এখনো জানা যায়নি।

বুধবার (২৮ মে) শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির তৃতীয় দিন ছিল। অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও লেখাপড়ার পরিবর্তে খেলাধুলায় মেতে ছিল। এই অচলাবস্থা নিরসনে উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন।

তবে শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে আগ্রহী হলেও, তাদের তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

এদিকে শিক্ষকরা অভিযোগ করেছেন যে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ডিজির নির্দেশের কথা বলে অনেক উপজেলায় শিক্ষা কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষকদের তালিকা চাইছেন এবং শোকজ করছেন।

এর আগে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। ২৬ মে থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো౼ ১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। ৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

এ ছাড়া শিক্ষকরা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিও জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X