স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিনির জন্য পেট্রো ডলার নিয়ে প্রস্তুত সৌদি ক্লাব

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কের টানাপোড়েনে উত্তেজনার পারদ চড়ছে, আর এই পরিস্থিতির ফায়দা তুলতে প্রস্তুত সৌদি ক্লাব আল-আহলি। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে টানতে তারা যে পরিমাণ অর্থ খরচে প্রস্তুত, তা ফুটবল ইতিহাসে নজিরবিহীন। এই প্রস্তাব ঘিরে রীতিমতো কাঁপছে ইউরোপের রাজক্লাব রিয়াল মাদ্রিদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম টকস্পোর্টসের খবরে জানানো হয়েছে, আল-আহলি ভিনিসিয়ুসকে দলে নিতে রিয়াল মাদ্রিদকে প্রস্তাব দিতে যাচ্ছে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৩৪০ কোটি টাকা)! এই অঙ্ক পিএসজির হয়ে নেইমারকে কেনার জন্য ২০১৭ সালে গাঁটছড়া বাঁধা ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

ট্রান্সফার ফি তো আছেই, ভিনিসিয়ুসকে রাজি করাতে ক্লাবটি প্রস্তুত বিশাল অঙ্কের বেতনের প্রস্তাব দিতেও। পাঁচ বছরের জন্য প্রস্তাবিত বেতন ১ বিলিয়ন ইউরো (প্রায় ১২,৪০০ কোটি টাকা), অর্থাৎ বছরে ২০০ মিলিয়ন ইউরো (প্রায় ২,৪৮০ কোটি টাকা)—যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক বেতন। এই তালিকায় একমাত্র তার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি আল-নাসরে খেলেন বছরে ২৪৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩,০২০ কোটি টাকা) বেতনে।

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। যদিও আগেই তিনি বলেছিলেন, রিয়ালেই থাকতে চান, কিন্তু সাম্প্রতিক সময়ের আলোচনা ও তার প্রতিনিধিদের আচরণ রিয়াল কর্তাদের বিরক্ত করেছে। নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিছুদিন আগেই ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রিয়াল, জানিয়ে দিয়েছিল, ১ বিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ পূরণ না হলে ভিনিসিয়ুসকে ছাড়া হবে না।

তবে পরিস্থিতির মোড় ঘুরছে। এমন রেকর্ড ভাঙা প্রস্তাব ও আর্থিক লোভের মুখে পড়ে রিয়ালের মনোভাবেও পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। চুক্তি নবায়ন হলেও সৌদির এই আগ্রহ কমছে না বরং আরও জোরালো হচ্ছে।

রিয়াল চায় ভিনিসিয়ুস থাকুক, ভিনিসিয়ুস নিজেও তাই বলেছিলেন। কিন্তু যখন টেবিলে হাজার কোটি টাকার প্রস্তাব আসে, তখন সিদ্ধান্ত নেওয়া আর সহজ থাকে না। এই পরিস্থিতিতে পরবর্তী অধ্যায় কী হবে, তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, ফুটবল বিশ্ব সামনে দেখতে যাচ্ছে আরেকটি ইতিহাস গড়া নাটকীয় ট্রান্সফার সাগা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X