মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র ভরাট, পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

উত্তরপত্র ভরাট। ছবি : সংগৃহীত
উত্তরপত্র ভরাট। ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর অভিযোগে এক পরীক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিযুক্ত ওই পরীক্ষকের নাম মোহাম্মদ হামিদুর রহমান। তিনি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রভাষক।

সম্প্রতি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বোর্ডের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের কক্ষে সোমবার (১৮ আগস্ট) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।

বোর্ড জানায়, প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, এমনকি শিক্ষার্থী বা পরিবারের কোনো সদস্যকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র ভরাট করানো শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যকলাপ বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

নোটিশে অভিযুক্ত শিক্ষককে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X