বগুড়া ব্যুরো ও শিবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার মন্ত্রী, এমপিদের ব্ল্যাংক চেকের অফারেও আপস করিনি : মীর স্নিগ্ধ

বগুড়ায় বিএনপি আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে মীর স্নিগ্ধ। ছবি : কালবেলা
বগুড়ায় বিএনপি আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে মীর স্নিগ্ধ। ছবি : কালবেলা

বগুড়ায় ছাত্র-জনতার সমাবেশে খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি বলেছেন, ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার মন্ত্রী, এমপিদের ব্ল্যাংক (ফাঁকা) চেকের অফার ফিরিয়ে দিয়েছি, তবুও আমরা হাসিনার সঙ্গে আপস করিনি।

রোববার (০৯ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খুনি হাসিনার গুম-খুন ও জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

সমাবেশ বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

এর আগে সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সহকারে ও ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করেন নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদান করার পর এ প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পূণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাইবোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছেন।

মীর স্নিগ্ধ আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সব তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণ হলো।

এর আগে রোববার দুপুর ৩টায় মীর মুগ্ধ শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেন এবং বিখ্যাত সুফি সাধক হজরত শাহ সুলতান মাহমুদ বালখী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় দেশের শান্তি, জিয়া পরিবারের মঙ্গল ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

জিয়ারতকালে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর আগে মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি’ এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাড়ে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X