বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ার নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান

বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত

খুলনার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমানকে বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (০৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

তৌফিকুর রহমান গত ৪ মাস ধরে খুলনায় দায়িত্বরত আছেন। গত ৩১ আগস্ট তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার আগে অর্থ বিভাগের উপসচিব ছিলেন ও তার পূর্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন করেন (বিএসসি ইঞ্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর বগুড়ায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে হোসনা আফরোজাকে নিয়োগ দেন সরকার। তিনি ২৪ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল দিনাজপুর। তাকে এখনো কোথাও পদায়ন করা হয়নি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X