বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে ফাঁসলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

আইনি ঝামেলায় পড়লেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন। শনিবার (১১ মে) অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রাজনীতি সংশ্লিষ্ট এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে বিপাকে পড়েছেন পুষ্পা খ্যাত এই অভিনেতা।

ভারতের অন্ধ্র প্রদেশের নান্দিয়ালে বন্ধু ও ওয়াই.এস.আর.সি.পি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। সেখানে যেতেই প্রিয় অভিনেতাকে একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। তখন বন্ধুর বাড়ির ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আল্লু। এ সময়ে ভক্তরা উচ্চস্বরে পুষ্পা পুষ্পা বলে স্লোগান দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনার পর বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ কারণে নির্বাচনী বিধি অমান্য করার জন্য রবিচন্দ্র ও আল্লুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

এ বিষয়ে আল্লুর ভাষ্য, নিজের বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন তিনি। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না আল্লু। অভিনেতা জানান, তার বন্ধুরা যে ক্ষেত্রেরই হোক না কেন, তাদের সাহায্যে প্রয়োজন হলে তিনি অবশ্যই এগিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X