বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণনাশের হুমকিতে উদ্বিগ্ন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়েও আলোচনার শীর্ষে থাকেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখা এই অভিনেত্রী সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

কারণ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ্যে জানান, অনিয়মিত ফোন ও মেসেজের মাধ্যমে তাকে মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা তাকে মানসিকভাবে ব্যথিত ও আতঙ্কিত করেছে।

এক ফেসবুকে স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।’

এই ঘটনায় নেটিজেনরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন এবং মিষ্টিকে সমর্থন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় মিষ্টি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাদের ভালোবাসাই তার এই কঠিন সময়ে সাহস জোগাচ্ছে।

এদিকে, ব্যক্তিজীবনের এ ঝামেলার মাঝেও মিষ্টি জান্নাত তার পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি বড়পর্দার পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ‘সাইকো’ নামের একটি নারীকেন্দ্রিক ওয়েব সিরিজে কাজ করছেন, যেখানে তিনি একজন সাইকো কিলারের চরিত্রে অভিনয় করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১০

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১১

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১২

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৫

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৬

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৭

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৮

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

২০
X