বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সমাপ্তির পথে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি

ফাস্ট এক্স সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
ফাস্ট এক্স সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। এখন পর্যন্ত এর ১০টি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ১১তম কিস্তি। নাম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-১১’। এর মধ্য দিয়ে হলিউডের অন্যতম জনপ্রিয় এই অ্যাকশন ও দুর্ধর্ষ কার রেসিং গল্পের ইতি ঘটতে যাচ্ছে। খবর : আইএমডিবি

দ্য ইউনিভার্সাল পিকচারের প্রযোজনায় এই ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। দীর্ঘ ২৩ বছরে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এর ১০টি সিক্যুয়েল। যার প্রতিটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি বক্স অফিসে দেখিয়েছে দুর্দান্ত দাপট। এবার ১১তম সিনেমা মুক্তির মধ্য দিয়ে ফ্রাঞ্চাইজির সমাপ্তি ঘোষণা করা হবে বলে সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রধান চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেতা ভিন ডিজেল।

ভিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন। সিনেমার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-১১’-এর মিটিং শেষ করলাম। এই সিনেমার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের দীর্ঘ সময়ের জার্নি। এরপর আর এই ফ্রাঞ্চাইজির নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। বিষয়টি যেমন আবেগের তেমনই ভালো লাগারও। আমরা সবাই একটা পরিবার হয়ে কাজ করেছি। সবার সঙ্গে তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক। আমরা এমন একটি পরিবার হয়েছি- যা নিয়ে আমি গর্বিত। আশা করছি সবার আগামীর দিন সিনেমার মতোই দুর্দান্ত কাটবে। সবার জন্য ভালোবাসা। এই সম্পর্ক আজীবন অটুট থাকুক।’

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ১১তম সংস্করণটি পরিচালনা করবেন জাস্টিন লিন। শেষ পর্বে দেখানো হবে সুপার হিরোদের জীবনের ওপর কিছু গল্প।

জাস্টিন লিন এর আগে ফ্রাঞ্চাইজির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম এবং দশম সংস্করণ পরিচালনা করেছেন। সিনেমাটি ২০২৫ সালের ৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে।

প্রতি পর্বের মতো এবারের পর্বেও অভিনয় করতে দেখা যাবে ভিন ডিজেল, মিশেল রডরিগেজ, টাইরিস গিবসন, ক্রিস ব্রিজেস, সুং ক্যাং, নাটালি ইমানুয়েল, চার্লিজ থেরন, হেলেন মিরেন, কার্ট রাসেল, জন সেনা এবং মাইকেল রুকারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X