কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১২:৩৩ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি’

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।  ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গানের পাশাপাশি সামজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায়ই বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট দেন এই গায়িকা। এবার চলমান বৈষমাই বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও লিখেছেন তিনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।

ফেসবুকে পোস্টে ন্যান্সি বলেন, ‘প্রিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী; ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে?

তিনি বলেন, ‘ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপৎসীমার বাইরে রেখেছেন, কিন্ত চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সঙ্গে ছবি দিলে, গুন-বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি-ফিকির করছেন, ধিক্কার আপনাদের।’’

‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই, তাতে আমি অখুশি নই। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।

পোস্টের শেষে৪ ন্যান্সি বলেন, ‘আপনাদের সঙ্গে কাজের সূত্রে যে সম্পর্ক ছিল সেটা আমি ছিন্ন করলাম। আপনাদের বর্জন করলাম। জানি তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব, আমার ওতেই চলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X