বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি গায়িকা

কুরাতুলাইন বালুচ । ছবি : সংগৃহীত
কুরাতুলাইন বালুচ । ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরাতুলাইন বালুচ ওরফে কিউবি প্রাণে বাঁচলেও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গিলগিত-বালতিস্তানের দেওসাই জাতীয় উদ্যানে হঠাৎ এক হিংস্র ভালুকের আক্রমণে গুরুতর আহত হন এই তারকা। হাতে গভীর ক্ষত নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কিউবি।

পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিউবি এবং তার দলের সদস্যরা দেওসাইয়ের ‘বড় পানি’ এলাকার কাছে একটি ক্যাম্পে অবস্থান করছিলেন। হঠাৎ একটি হিমালয় বাদামি ভালুক তাদের ওপর আক্রমণ করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত তার ফটোগ্রাফার এবং স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ভালুকটি পালিয়ে যায়।

এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিপোর্টে দেখা গেছে ভালুকটি তাকে আঘাত করেছে, যার ফলে তার বাহুতে গুরুতর আঘাত লেগেছে।’

হামলার পরপরই কিউবিকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত স্কার্দু ডিএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জখম পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X