কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত

লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তার মতে, প্রতিটি নারী লিঙ্গবৈষম্যর শিকার হচ্ছেন। আর এ সমস্যাটি শুধু তার দেশেই নয়, সারা বিশ্বব্যাপী।

সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার গান ‘তুম কেয়া মিলে’-তে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। সেই গানেরই ভাগাভাগি এবং প্রচার নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেক ভক্ত। আর তা নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন এই বাঙালি গায়িকা।

গানটি যখন ঘোষণা করা হয়, সেই পোস্টে অরিজিৎ সিংকে কৃতিত্ব দেওয়ার সময় শ্রেয়া ঘোষালের নাম বাদ দেওয়া হয়েছিল। আর তাতেই প্রতিক্রিয়ার ঝড় তোলেন ভক্তরা। তাদের ভাষ্যমতে, লিঙ্গ পক্ষপাত এবং শিল্পে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি অসম আচরণ লক্ষ করা যাচ্ছে।

এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বিপরীত লিঙ্গের প্রতি ইন্ডাস্ট্রির সামান্য পক্ষপাতের কথা স্বীকার করেন শ্রেয়া ঘোষাল।

তিনি বলেন, ‘এটি শুধু সংগীত বা ছবির জগতে নয়, আলোচনা শুধু অভিনেত্রী বা সংগীতশিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি কোম্পানি, প্রতিটি শিল্পে এটাই চলে আসছে। সব ক্ষেত্রে এটি একটি সাধারণ গল্প এবং সাধারণ লড়াই। সমস্ত নারী প্রতিনিয়ত এর সম্মুখীন হন। শুধু এই দেশে নয়, এ সমস্যা বিশ্বব্যাপী।’

এদিকে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল। এ নিয়ে পঞ্চমবারের মতো পুরস্কার পেলেন এই গুণী শিল্পী। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গায়িকা খেতাব অর্জন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X