বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ

নিজের প্রকৃত বয়স জানালেন শ্রীলেখা মিত্র

অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত

নায়িকাদের কারো কারো মধ্যে প্রকৃত বয়স লুকানোর প্রবণতা দেখা গেলেও টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র একেবারেই বিপরীত। এসবের ধার ধারেন না তিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়ে পোস্ট করেছন, ‘শুনলাম নায়িকাদের নাকি বয়স বাড়ে না। কেন? তারা কি অন্য গ্রহের প্রাণী?’

পোস্টে নিজের বয়সটাও জানিয়ে দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘আমি তো ৫০ পূর্ণ করে ৫১ বছরে পা–হাত, মাথা, শরীর মন দিলাম, যদিও মনের বয়স ১৫। এই বয়সকে উপভোগ করে যেতে হবে।’

গতকাল বুধবার ছিল অভিনেত্রী শ্রীলেখার জন্মদিন। যদিও দিনটি ভালো কাটেনি তার। সম্প্রতি ফেসবুক পেজে পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করছেন শ্রীলেখা।

সোমবার রাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘পুরো শহর মশার কবলে। মেয়ের ডেঙ্গু হয়েছিল, সেরে উঠছে। আমারও খুব ক্লান্ত লাগছে সব সময়, সঙ্গে জ্বর জ্বর ভাব। প্রচণ্ড মাথা যন্ত্রণা। এ ধরনের কোনো উপসর্গ আপনাদের থাকলে অনুগ্রহ করে পরীক্ষা করিয়ে নিন।’

অভিনেত্রীর পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। একজন পরামর্শ দিয়েছেন, চোখে ব্যথা থাকলে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ভক্তদের মধ্যে আরেকজন অভিনেত্রীকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানিয়েছন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানাননি শ্রীলেখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১০

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১১

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১২

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৩

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৪

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৫

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৬

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৭

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৮

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৯

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

২০
X