কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

ঠান্ডা পানি। ছবি : সংগৃহীত
ঠান্ডা পানি। ছবি : সংগৃহীত

গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই ঠান্ডা পানি খেতে পছন্দ করেন। রোদে পুড়ে বা হাঁটাহাঁটির পর এক গ্লাস ঠান্ডা পানি যেন স্বস্তির পরশ। তবে প্রশ্ন থেকে যায়—স্বাস্থ্যগত দিক থেকেও কি ঠান্ডা পানি উপকারী নাকি বিপজ্জনক?

অনেকের ধারণা ঠান্ডা পানি পানের সঙ্গে ওজন বৃদ্ধির সম্পর্ক রয়েছে। তাহলে আসলেই কি ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক আছে? এ বিষয়ে কী বলছেন পুষ্টিবিদরা? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, প্রবাদে আছে, পানিই জীবন। কারণ, আমাদের শরীরে রক্ত তৈরি, হরমোন ও এনজাইমের কাজ, বিপাকক্রিয়া নিয়ন্ত্রণের মতো প্রক্রিয়ায় সরাসরি কাজ করে পানি।

তাই শরীরে পানির ঘাটতি হলে তার প্রভাব পড়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থায়। এই ছোট্ট ভুল থেকেই দেখা দিতে পারে বড় ধরনের জটিলতা। সুস্থ থাকতে হলে প্রতিদিন প্রয়োজন অনুযায়ী পান করতে হবে পানি।

তবে চলুন জেনে নেওয়া যাক, ঠান্ডা পানি খেলে কি ওজন বাড়ে?

প্রতিবেদনে পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায় জানান, এই ধারণার কোনো ভিত্তি নেই। পুষ্টিবিদের মতে, পানির তাপমাত্রা আর শরীরে চর্বি জমার মধ্যে সরাসরি সম্পর্ক নেই। তাই শুধু ঠান্ডা পানি খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই।

তবে অনেকেরই ঠান্ডা লাগার প্রবণতা থাকে। তাদের ক্ষেত্রে ঠান্ডা পানি খাওয়ার পর জ্বর, সর্দি বা কাশির সমস্যা দেখা দিতে পারে। এসব অসুবিধা এড়াতে চাইলে ঠান্ডা পানি আর গরম পানি মিশিয়ে হালকা গরম করে খাওয়াই ভালো। এতে শরীরও সঠিকভাবে হাইড্রেট থাকবে, আর অসুস্থ হওয়ার আশঙ্কাও কমবে।

এখন জানা যাক, গরম পানি খেলে কি কমবে ওজন?

এই ধারণাও মানতে নারাজ এ পুষ্টিবিদ। পুষ্টিবিদের মতে, অনেকেই ভাবেন গরম পানি খেলে শরীরের মেদ গলে যায়। তবে বাস্তবে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই ওজন কমানোর উদ্দেশ্যে গরম পানি খেলে উপকারের চেয়ে ঠকতেই হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত ওজন কমাতে চাইলে এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তবসম্মত ও কার্যকর উপায়ে শরীরচর্চা ও খাদ্যনিয়ন্ত্রণই হচ্ছে মূল চাবিকাঠি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X