কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগ প্রক্রিয়া বাতিলের ব্যাখ্যা দিল রাজউক

রাজউকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
রাজউকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনেকে উল্লেখ করছে, রাজউকের একটি নিয়োগ বিজ্ঞপ্তির ১১৮টি পদের সব নিয়োগ বাতিল করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যা দেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ।

তিনি বলেন, ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় ক্রমিক নং- ১ থেকে ৩০ এ বর্ণিত ১১৮টি পদের বিপরীতে ২৫ হাজার ১৬৬ জন চাকরি প্রার্থী অনলাইনে আবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের তত্ত্বাবধানে ৯ মার্চ, ২০২৪ থেকে ৩ জুন, ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে ১১৮ টি পদের মধ্যে ক্রমিক নং- ১ থেকে ১৭ এর অন্তর্ভুক্ত ৯ম ও ১০ম গ্রেডের ১৭টি ক্যাটাগরির ৯০টি পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। ওই ৯০ জনের মধ্যে ৮৫ জন ও পরবর্তীতে প্যানেল থেকে ৫ জন রাজউক এ যথাসময়ে যোগদান করেন এবং বর্তমানে রাজউক এ কর্মরত আছেন। বিজ্ঞপ্তির ক্রমিক নং- ১৮ হতে ৩০ এর অন্তর্ভুক্ত, অবশিষ্ট ২৮টি পদের জন্য কোনো নিয়োগ পরীক্ষা হয়নি।

গত ১২ মে, ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৮ হতে ৩০ পর্যন্ত অবশিষ্ট ওই ২৮টি পদের নিয়োগ কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাতিল করা হয়, যা বিজ্ঞপ্তি আকারে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১০

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১১

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১২

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৩

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৪

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৫

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৬

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৭

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৮

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

২০
X