কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র হত্যার বিচার দাবিতে প্রতিবাদী সংগঠনগুলোর গানের মিছিল

আন্দোলকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আন্দোলকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাম্প্রতিক ছাত্র হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা-মামলা ইত্যাদির বিচার দাবিতে রাজধানীতে গানের মিছিল করেছে প্রতিবাদী সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠনগুলো।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩টায় প্রতিবাদী সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠনগুলোর উদ্যোগে এ গানের মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রাজধানী গুলিস্তানে নূর হো‌সেন চত্বর (জি‌পিও, জি‌রো প‌য়েন্ট) থে‌কে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। মিছিলটি জিপিও চত্বরের সামনে এগোনোর পর পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলকারী শিল্পীরা রাস্তায় বসে পড়ে গান, আবৃত্তি, স্লোগানে মুখরিত করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আর সেখানে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য রাখেন বিবর্তন-এর মফিজুর রহমান লাল্টু, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর জাকির হোসেন, কামাল হোসেন বাদল এবং গণসংস্কৃতি কেন্দ্র-এর জাকির হোসেন। সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন সায়ান, কৃষ্ণকলি, আমিরুন নুজহাত মনীষা, মীর সাখাওয়াত, শাওন. সুস্মিতা কীর্তনিয়া প্রমুখ। তারা পরিবেশন করেন- কারার ওই লৌহকপাট, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ভয় কী মরণে, কার ঘরে জ্বলেনি দ্বীপ ইত্যাদি গান। কবিতা আবৃত্তি করেন দীপক সুমন, হাসান ফকরি, সুষ্মিতা রায় সুপ্তি। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জামসেদ আনোয়ার তপন।

সমাবেশে বক্তারা বলেন সরকারি চাকরির ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমনপীড়ন, নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, হত্যা এবং রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা নিন্দনীয়। শান্তিপূর্ণ আন্দোলন দমনে যে অপরিসীম বলপ্রয়োগ করা হয়েছে তা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এ আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানান বক্তারা। এসব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বানও জানান তারা। এ গানের মিছিলে বি‌ভিন্ন দা‌বি, স্লোগান, কার্টুন, মু‌খোশ, ছবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়।

এ ছাড়া নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে গানের মিছিলে অংশ নেন শিল্পীরা। প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো মনে করে, আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে মূলত ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব ও নস্যাৎ করার অপতৎপরতা চালানো হয়েছে বলে মনে করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X