বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বাসস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৯:২৪ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ
নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

জনগণের কাছে উন্নয়ন তুলে ধরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরে দেশের সামগ্রিক উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে তার সরকারি বাসভবন গণববনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ তার দলের নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বন্যা, ঘূর্ণিঝড়, খরার মতো যে কোনো দুর্যোগে সব সময় জনগণের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X