শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পতন : ভারতে যা যা ঘটেছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ছাত্র-নাগরির গণঅভ্যুত্থানে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতেই আছেন। তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে জল্পনা চলছে।

শেখ হাসিনার পতন এবং আশ্রয় নেওয়ার ঘটনায় প্রতিবেশী ভারতও তোলপাড়। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে এবং শেখ হাসিনার প্রশ্নে ভারতের ভূমিকা কী হবে তা নির্ধারণে দেশটির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সেখানে ঠিক কী হচ্ছে তা একনজরে দেখে নেওয়া যাক-

নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক

আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিন্‌হা এবং গোয়েন্দা বিভাগের (আইবি)-র ডিরেক্টর তপন ডেকা।

সর্বদলীয় বৈঠকে ভারত

বাংলাদেশ পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে হওয়া বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত।

সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতির ওপর নজর রাখছে তারা।

সূত্র আরও জানিয়েছে, সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছে।

ফিরেছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শেখ হাসিনাকে বহন করে আনা বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি দিল্লির নিকটবর্তী হিন্ডোন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে দেশে ফিরে এসেছে। ধারণা করা হচ্ছে, সেটিতে করে বাংলাদেশের সামরিক অফিসাররা নিজ দেশে ফিরে এসেছেন। এসব অফিসার শেখ হাসিনাকে ভারত পৌঁছে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১০

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১১

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১২

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৩

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৪

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৭

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৮

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৯

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

২০
X