কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার রাস্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার রাস্তায় পুলিশের নিরাপত্তা জোরদার। ছবি : কালবেলা
ঢাকার রাস্তায় পুলিশের নিরাপত্তা জোরদার। ছবি : কালবেলা

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে কোনো ধরনের সংঘর্ষ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার নয়াপল্টন, পুরানা পল্টন, বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেখানে পুলিশ ও র‍্যাবকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেখানে এপিসি ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত আছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার ফারুক হোসেন বলেন, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কেউ যেন করতে না পারে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

দুপুর ২টায় ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন একই দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চসহ ৩৭টি দলও পৃথকভাবে সমাবেশ করবে।

অপরদিকে বেলা আড়াইটার দিকে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

এর আগে রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১০

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১১

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১২

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৩

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৪

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৫

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৬

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৭

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৮

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৯

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

২০
X