কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাজারের অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে

পুরোনো ছবি
পুরোনো ছবি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ঘোষণা দিয়েছেন, বাজারব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে।

রোববার (১১ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন এএইচএম সফিকুজ্জামান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন ।

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদেরা বীর উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, আমি হলে তাদের মতো দাঁড়াতে পারতাম না। ৯০-এর পর আমরা যেটা পারিনি সেটা তোমরা করতে পেরেছো। আমরা এখন তোমাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

এ ছাড়া করপোরেট গ্রুপকে বাজার সিন্ডিকেটের মূলহোতা বলেন তিনি।

যেখানে হাত দেওয়া হচ্ছে, সেখানেই অনিয়ম দেখা যাচ্ছে বলে তিনি আরও জানান, অনেকের সামনে মিডিয়া ক্যামেরা নিয়ে যেওয়া হয়েছে। এরপরও অনেক অনিয়ম বন্ধ করা সম্ভব হয়নি। আমরা শিক্ষার্থীদের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। এ ছাড়া শিক্ষার্থীরা যেখানে হাত দেবে, সেখানে সোনা ফলবে বলে মন্তব্য করেন তিনি। অনিয়মের নথিপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ডকুমেন্টগুলো সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্লেষণ করে দেখবে।

ফেসবুকে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার হচ্ছে। শিক্ষার্থীদের সেসব ভুয়া জিনিস তদারকি করতে হবে। যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা নির্মাণ সম্ভব হবে যদি সবাই পাশে দাঁড়ায়। ভোক্তা পরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান আরও বলেন, চাঁদাবাজি কমেছে কিন্তু পণ্যের দাম কমেনি। সেটাও ভালোভাবে দেখতে হবে। শ্যামবাজার থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩টি জায়গায় চাঁদাবাজি করা হয়; সেটি দ্রুত বন্ধ করতে হবে।

তিনি সিসিএমএস সফটওয়্যার তৈরি করা হয়েছে বলে জানান। এই সফটওয়্যারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে শিক্ষার্থীরাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানান তিনি। কোনো পণ্যের দাম বাড়ালে ছয় ঘণ্টার মধ্যে বাজারে দাম বাড়লেও দাম কমার ক্ষেত্রে এক মাসেও কমতে চায় না। করপোরেট গ্রুপকে বাজার সিন্ডিকেটের মূলহোতা উল্লেখ করে তিনি বলেন এসব গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X