কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রোবেদ আমিন প্রত্যাহার, স্বাস্থ্যের নতুন মহাপরিচালক ডা. নাজমুল হোসেন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

স্বাস্থ্য অধিদপ্তরের অচলাবস্থা কাটাতে অবশেষে মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক আদেশে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব অপর্ণ করা হলো। এর আগে গত ২৮ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়।

এদিকে গত ৫ আগস্টে বিগত সরকার পতনের পর অধ্যাপক ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তার নিয়োগের পর থেকেই অধিদপ্তরের সামনে বৈষম্যবিরোধী চিকিৎসক টেকনোলজিস্ট, নার্স কর্মকর্তা কর্মচারীর ব্যানারে অধ্যাপক রোবেদ আমিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়।

এতে অধিদপ্তরে সামগ্রিক কাজে স্থবিরতা নেমে আসে। ফলে গত দিন অধিদপ্তরের কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে যেতে পারেনি। ফলে দেশের স্বাস্থ্য খাতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্যবিয়ষক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, এই আদেশের মাধ্যমে ন্যায়ের জয় হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার রক্তের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে ফ্যাসিস্ট সরকারের সুবিধাপ্রাপ্ত কাউকে এই পদে রেখে সেই স্বপ্নপূরণ সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X