কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে দু’হাতে ২ পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী রুবেল গ্রেপ্তার

দু’হাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত
দু’হাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও দু’হাতে ২টি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‍্যাব আরও জানায়, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালান জহিরুল ইসলাম রুবেল। তার দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে র‍্যাবের নজরদারি মাধ্যমে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, রুবেলের বাসা রাজশাহীর লক্ষীপুরের চন্ডিপুর এলাকায়। তিনি রাজশাহী মহানগর যুবলীগের নেতা। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেন তিনি।

এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত পর্যালোচনামূলক প্রতিবেদনে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এসব তথ্য জানায় তারা। সংগঠনটি প্রতিবেদন তৈরিতে ১২টি জাতীয় দৈনিক, নিজেদের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্বেচ্ছাসেবকের সহযোগিতা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X