কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩২ হাজার কৃষককে জলবায়ু বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার

রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে ন্যাশনাল ভেলিডেশন কর্মশালা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে ন্যাশনাল ভেলিডেশন কর্মশালা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

দেশের পাঁচটি জেলার ৯টি উপজেলায় ৮০০ কৃষক গ্রুপ নির্বাচন করে ৩২ হাজার কৃষককে জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে অনুষ্ঠিত এক ন্যাশনাল ভেলিডেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

‘বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল)’ প্রকল্পের ডিএই পার্ট-এর আওতায় দিনব্যাপী ‘ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট’-এর ওপর এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী।

কর্মশালায় জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রযুক্তিগত সহায়তায় গ্লোবাল এনভায়নমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। মোট ৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শেষ হবে ২০২৮ সালের জুনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ৫৬ কোটি টাকা এবং বাকি ১০ কোটি টাকা পরিবেশ অধিদপ্তরের জন্য বরাদ্দ রয়েছে।

কর্মশালায় জানানো হয়, রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাগঞ্জের নাচোল ও ভোলাহাট, খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও পাইকগাছা, রাঙামাটির কাউখালী, খাগড়াছড়ির মানিকছড়ি ও সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশলের উপর কৃষকদের প্রশিক্ষণ পরবর্তীতে এসেসম্যান্টের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ হবে। উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা তৈরি করা হবে। কৃষিপণ্যের নায্যমূল্য নিশ্চিত করার জন্য মার্কেট লিংকেজ তৈরি করা হবে, ভ্যালুচেইন ম্যাপিং করা হবে।

ডিএইর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন। পাঁচটি জেলা ও ৯টি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ডিএই অংশের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। এতে অংশীজনরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X