কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই; এক দিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন রোগী, যা এ বছরের সর্বোচ্চ। আগের দিন ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৮০। এই সময়ে মৃত্যু হয়েছে একজনের।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর ১৭৪ জনই ঢাকার। বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। । এর আগে সোমবার মৃত্যু হয়েছিল দুজনের। ফলে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নতুন রোগীদের নিয়ে এ বছর সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬০১। এর প্রায় অর্ধেক ১৫৭৯ জন শুধু জুনের প্রথম ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুই সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের, যা বছরের মোট মৃত্যুর প্রায় অর্ধেক।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭০৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৫৭৫ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১২৮ জন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X