কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেঘ জমেছে রাজধানীর আকাশে, বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আকাশে ভোর থেকে দেখা যাচ্ছে কালো মেঘ। রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে সামান্য অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পরের ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (২১ ডিসেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

রোববার (২২ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৫দিনের রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X