কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন

মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ

মূল্যস্ফীতির প্রতীকী ছবি
মূল্যস্ফীতির প্রতীকী ছবি

চলতি বছর মূল্যস্ফীতির ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সে সঙ্গে আরও বড় ধরনের চারটি ঝুঁকিও উঁকি দিচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২৫ থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশিত হয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন মতে, বাংলাদেশ পাঁচটি বড় ঝুঁকিতে রয়েছে। সেসব হচ্ছে- মূল্যস্ফীতি, চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা (মন্দা, স্থবিরতা)।

ডব্লিউইএফ বলেছে, মতামত জরিপ (ইওএস) চালিয়ে ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়। পরে অংশগ্রহণকারীদের কাছে থেকে প্রাপ্ত ঝুঁকিগুলো থেকে প্রধান পাঁচটি ক্রমান্বয়ে সন্বিবেশন করা হয়।

এদিকে মূল্যস্ফীতির বিষয়টি বর্তমান সরকারেরও উদ্বেগের বিষয়। দেশে মূল্যস্ফীতির হার এখনো বেশি জানিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সবাই বলছে, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। যেটুকু কমেছে, এটাকে কিন্তু কম বলা যায় না। মূল্যস্ফীতি এখনো বাড়তিই আছে। মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত, শ্রমজীবী ও দিনমজুরদের ওপর চাপ বাড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে।’

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে একনেক সভার বিস্তারিত তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে রপ্তানিতে গতি ফিরেছে। রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে বাড়ছে, এটি আশার কথা। তবে আমাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আগের বছরগুলো থেকে পিছিয়ে রয়েছে। আগের প্রকল্পগুলো যাচাই-বাছাইয়ের কারণে অর্থ ছাড়ে কিছুটা ধীরগতি রয়েছে।’

তিনি বলেন, ‘অর্থ ছাড় কম হওয়ার কারণে চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা। এখন অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রকল্প আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। এতে মানুষের কাছে টাকা যাবে, তাতে অর্থনীতিও কিছুটা চাঙ্গা হবে বলে আশা করা যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১০

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১২

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৩

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৫

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৬

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৭

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৯

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

২০
X