কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে গোলাপি রংয়ের বাস চলাচলের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে গোলাপি রংয়ের বাস চলাচলের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা

ঢাকা মহানগরীতে আজ থেকে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এই নতুন পদ্ধতিতে গোলাপি রংয়ের এসব বাস চলাচলের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, ঢাকা মহানগরীতে চলাচলকৃত গাড়িগুলো প্রায়ই গরু মহিষের মতো ধাক্কাধাক্কি করে। এর ফলে অনেক সময় যাত্রীরা দুর্ঘটনায় পতিত হয়। গাড়ির চালকসহ অন্যান্য স্টাফদের নির্ধারিত বেতন ভিত্তিতে চাকরি প্রদান করা হলে এ ধরনের সমস্যা অনেকটাই থাকবে না।

যাত্রীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, গাড়ির স্টাফরা রাস্তার মাঝে কিংবা নির্ধারিত স্থানে কাউকে নামতে বাধ্য করলে কোনো যাত্রী নামবেন না।

জানা গেছে, ২১টি পরিবহন কোম্পানির ২ হাজার ৬শ’ সমন্বিত বাস চলাচল করার জন্য উদ্বোধন করা হয়েছে। ই-টিকিট বিক্রির জন্য বুথগুলোতেও ইতোমধ্যে কার্যক্রম হয়েছে।

কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের কার্যক্রমের উদ্যোক্তা হচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মো. সাইফুল আলম বলেন, গত ১৬ বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করেছে। এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হলো।

চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম আরও বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল আলম বলেন, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, সেটিও বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X