কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা গণশুনানির সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস

তিস্তা গণশুনানিতে কথা বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
তিস্তা গণশুনানিতে কথা বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতুর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ‘তিস্তা নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানি। গতকাল (রোববার) বিকেলে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গণশুনানিতে গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট দেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, ‘সরাসরি জনগণের সমস্যা, সংকট শুনে তার সমাধানকল্পে কাজ করার মধ্যে একটা বিশেষত্ব আছে। কাজ বাস্তবায়নের প্রতি স্পৃহাটা আরো বেড়ে যায়। তিস্তা তীরের বাসিন্দাদের ধন্যবাদ উপস্থিত হয়ে তিস্তা নিয়ে আপনাদের দুঃখের কথাগুলো শেয়ার করার জন্য।’

তিনি লেখেন, ‘তিস্তার সংকট নিরসনকল্পে গণশুনানি - আজকের সিদ্ধান্ত:

১. পানিসম্পদ মন্ত্রণালয় এই বর্ষার পূর্বেই তিস্তার ভাঙনপ্রবণ ৪৫ কিলোমিটার তীরে বাঁধ নির্মানের উদ্যোগ নিতে যাচ্ছে।

২. স্থানীয় সরকার বিভাগ ৪০ কোটি টাকা ব্যয়ে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে।

৩. বড় বড় স্থায়ী চরাঞ্চলগুলোতে স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

৪. উত্তরবঙ্গের কৃষক যেন তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিতকরণে কোল্ড স্টোরেজ স্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

৫. তুলনামূলক কম স্বাক্ষরতার হার যে উপজেলাগুলোতে সেখানে আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার স্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

৬. রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পীরগাছা - চিলমারী ১৪০০ মিটার ব্রিজ নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে। (স্থানীয় সরকার বিভাগ)

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়িতে ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X