কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় জামিন নেই, তদন্ত ১৫ দিনে

৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। ছবি : সংগৃহীত
৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। ছবি : সংগৃহীত

সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও সহিংসতা ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এদিকে মাগুরায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের জামিন না দিয়ে দ্রুততম সময়ে বিচারকাজ শেষ করার বিধান রেখে আইনের সংশোধন করা হচ্ছে।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না। এ ছাড়া ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েক দিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।

আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এ জন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে বিচারক মনে করলে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন এমন বিধানও রাখা হতে পারে বলে জানান তিনি।

এ সময় ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।

এ সময় শিশু ধর্ষণের বিচার কাজ নির্ধারিত সময়ের অর্ধেক সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X